August 5, 2026, 2:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করাসহ ৫টি কর্মসূচি পালন করতে হবে।

৫ জুন ছুটি থাকায় ২৫ জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এ বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে ৫টি কর্মসূচি উল্লেখ করে পালনের জন্য নির্দেশ দেয়া হয়। কর্মসূচিগুলো হলো- স্ব স্ব শ্রেণিকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা, পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা, একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী বা উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page