September 27, 2026, 4:33 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্বব্যাপী ট্রাম্প বিরোধী বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিভিন্ন দেশে ট্রাম্প এবং নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে। এমন অবস্থায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

ফ্রান্স, গ্রীস, জাপান, পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্সসহ বিভিন্ন দেশের এসব বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধাপরাধী বলে বর্ণনা করা হয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্নমাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page