April 11, 2026, 5:43 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় বিনিয়োগ করুন : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাপী অস্থিরতা এবং বিদেশী সহায়তা ব্যাপক ভাবে হ্রাসের সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তায় ব্যয় অপরিহার্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান হাওলিয়াং জু।

তিনি রোববার অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় বিনিয়োগ করার আহবান জানিয়েছেন।

স্পেনর সেভিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হাওলিয়াং জু স্পেনে চার দিনের জাতিসংঘ সম্মেলনের প্রাক্কালে এক সাক্ষাৎকারে বলেন, সাহায্য, বাণিজ্য এবং প্রতিরক্ষায় বিনিয়োগ ‘কোনও শূন্য-সমষ্টির খেলা নয়’। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিপর্যস্ত উন্নয়ন খাতের জন্য নতুন প্রেরণা সংগ্রহ করা।

জু বলেন, ‘শান্তির ভিত্তি তৈরির জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বিশ্বের বেশিরভাগ দরিদ্র মানুষ সংঘাত-কবলিত দেশগুলোতে বাস করে।’

তিনি বলেন, ধনী দাতারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো, সাহায্য বাজেট হ্রাস করেছে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। কারণ, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বিশ্বব্যাপী নিরাপত্তাকে বিপর্যস্ত করছে।

জু বলেন, ২০২৪ সালে সামরিক ব্যয় রেকর্ড সর্বোচ্চ ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

তবে চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, প্রতিযোগিতামূলক অগ্রাধিকার এবং সংকট সত্ত্বেও ধনী দেশগুলোর স্বার্থেই উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন করা উচিৎ।

তিনি বলেন, ‘শান্তির ভিত্তি তৈরি করা, ভঙ্গুর দেশগুলোতে স্থিতিশীলতায় বিনিয়োগ করা সেই দেশগুলোতে বোঝা কমাতে সাহায্য করে যেখানে অভিবাসনের চ্যালেঞ্জ রয়েছে’।
জু আরো বলেন, ‘বিশ্বের এক এলাকার সংকট বিশ্বের অন্যান্য এলাকার ওপর প্রভাব ফেলবে যেগুলো বর্তমানে সমৃদ্ধ এবং স্থিতিশীল’।

শান্তি গবেষণা ইনস্টিটিউট অসলোর তথ্য অনুসারে, ১৯৪৬ সালের পর থেকে বিশ্ব সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সংঘাতের শিকার হয়েছিল গত বছর।

বিশ্বব্যাংক জানিয়েছে, সংঘাত এবং অস্থিতিশীলতার শিকার দেশগুলোতে প্রতিদিন ৩ ডলারেরও কম আয়ে বসবাসকারী চরম দরিদ্র মানুষের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৪৩৫ মিলিয়নে পৌঁছাবে।

সোমবার থেকে সেভিলে কমপক্ষে ৫০ জন বিশ্বনেতা উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যা এক দশকের মধ্যে এই ধরণের সবচেয়ে বড় আলোচনা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page