September 17, 2026, 11:14 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৯ বাংলদেশীকে হস্তান্তর করলো ভারতীয় বিএসএফ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে অবৈধ ভাবে অবস্থান করা ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গত সোমবার (৩০জুন) রাত ১০ টায় দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়
মহেশপুর ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশী নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসার
সময় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পকে
আবগত করেন তারা। আটককৃতদের পরিচয় নিশ্চিত করে রাতে সীমান্ত পিলার ৬১/১-এস (পিলার) এর নিকট
শূন্য লাইন বরাবর বিজিবি ক্যাম্প কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ
থেকে তাদেরকে গ্রহন করা হয়।
আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদেরকে সাধারণ ডাইরির (জিডির)
মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page