November 21, 2026, 4:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বিদেশি রিভলবারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২৫মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহিদুল ইসলাম। তিনি রাত্রীকালীন স্পেশাল-৭ ডিউটিতে দায়িত্বরত ছিলেন।

আটককৃত ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বাসস’কে বলেন, রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনেরই অংশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাকিব হাসানের সঙ্গে অন্য কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page