September 29, 2026, 9:50 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে পরিচালিত অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলচিয়া বাজারের একাধিক গুদাম থেকে ৬৪ বস্তা কারেন্ট জাল এবং ১ হাজার ৫০ পিস চায়না/ম্যাজিক জব্দকৃত জাল ধ্বংস করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৯২ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টার পর স্থানীয়দের সহযোগিতায় নদীপাড়ের খোলা স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই জালগুলো নদীতে নামালে হাওরের মাছের উৎপাদনে চরম ক্ষতি হতো।

জেলা মৎস্য বিভাগ জানায়, অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। ফলে নদী ও হাওরে মাছের প্রাচুর্য ভয়াবহ হুমকিতে পড়েছে। হাওরের মাছ রক্ষায় মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page