February 26, 2026, 2:46 pm
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

দেশের বিভিন্ন কারাগারে একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের বিভিন্ন কারাগারে ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি বা পদায়ন করেছে কারা অধিদপ্তর।

বুধবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডেপুটি জেলার মো. মফিজুল ইসলামকে বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তৌহিদুল ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মো. রাশেদুল হাসান রিগ্যানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে, মো. আব্দুস সোবহানকে কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে, অর্পন চৌধুরীকে রাঙ্গামাটি জেলা কারাগার প্রেষণে জয়পুরহাট জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. তানজিল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে, মো. সাইফুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১), তরিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগারে, মো. সাদ্দাম হোসাইনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগারে পদায়ন করা হয়েছে।

এছাড়া শেফালী আকতারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে, শিল্পী আক্তারকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে, আনন্দ কুমার শীলকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মো. রেজাউল করিমকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, রুবাইয়া সন্ধিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, মো. একরামুল হককে শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, সিরাজুস সালেহীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগারে, সেলিনা আক্তার রেখাকে জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগারে, মো. ইব্রাহীমকে দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে বদলি করা হয়েছে।

আরও যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন- মো. আশাদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগারে, মো. আজহারুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগারে, মো. গোলাম সাকলাইনকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে, খাতুনে জান্নাতকে নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, হানিফ আহমেদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, বাসারাতুল্লাহকে বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগারে, রুকাইয়া পারভিনকে নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, পিটার ঘোষকে বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগারে, আব্দুল মোহাইমেন তূর্যকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, তানিয়া ফারজানাকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে, মঈনুল হক আল মামুনকে খুলনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগার প্রেষণে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, মো. জাহিদ হাসানকে মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, মো. হোসেনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ও মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ (প্রেষণাদেশ প্রত্যাহার) বদলি করা হয়।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page