August 1, 2026, 2:14 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে ইয়াবা ও ক্রিস্টাল আইসসহ চার যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় ভয়ংকর ৮ গ্রাম ক্রিস্টাল মেথসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও দুইজনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা।

আটককৃতরা হলেন, মো. রাসেল মল্লিক (৩২)। তিনি উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে। একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২)। উপজেলার ধুলাস্বার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে থাকেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পরে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। আটকের পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোপন আস্থানা থেকে এই ভয়ংকর আইস যা ইয়াবার থেকেও কয়েকশ গুণ ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি।

তিনি আরও জানান, আমরা যাদেরকে আটক করেছি তারা মূলত প্রধান চক্রকারীদের সহযোগী, আমাদের এই অভিযানের উদ্দেশে মূলহোতা পর্যন্ত পৌঁছানো। ভয়ঙ্কর এই মাদক প্রথমবারের মতো পাওয়ায় এই এলাকাকে মাদকের অন্যতম ঝুকিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত করে সামাজিকভাবে প্রত্যেক সচেতন মানুষকে সতর্ক থাকারও অনুরোধ জানান।

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করার পরে আমি তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করব।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page