May 17, 2026, 1:37 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় নাশকতার মামলায় সাংবাদিক গ্রেফতার

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ ও জাতীয় গণমুক্তি পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো: জিহাদ হাসানের উপর হামলা ও মিথ্যা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেল ৫ টার দিকে শালিখা উপজেলার কাজ শেষে শতখালী ইউনিয়নের উদ্যোক্তা আনোয়ার হোসেনের মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। শালিখা উপজেলা থেকে বের হয়ে যশোর মাগুরা হাইওয়ে রোডে উঠলেই ওত পেতে থাকা পাঁচ ছয় জন যুবক প্রতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়। একজন যুবক জিজ্ঞেস করে এনাকি ছাত্রলীগ করে, তখন তাদের ভিতর থেকে একজন বলে হ্যাঁ করে, তখন তারা পাঁচ ছয় জন যুবক মিলে কিল ঘুষি মেরে আহত করে এবং জোর করে তার কাছে থাকা মোবাইল, পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা বের করে নেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকাল ৫ টার দিকে উপজেলা গেটের সামনে যশোর-মাগুরা হাইওয়ে রোডে মোটরসাইকেল যোগে দুইজন লোক আসছিল তখন আড়পাড়ার পাঁচ ছয় জন যুবক কোন কিছু বুজে উঠার আগেই মোটরসাইকেলের পিছন থেকে লোকটাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা যায়, শুক্রবার মাগুরা সদর থানায় নাশকতার মামলায় সাংবাদিক মোঃ জিহাদ হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মাগুরার সাংবাদিক মহল থেকে দাবি করা হয়েছে তার ওপর হামলা ও মিথ্যা মামলা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page