October 8, 2026, 6:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মাগুরা শালিখার মধুখালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজে বাধা ও ২ লাখ টাকার অনুদান প্রদান বন্ধের অভিযোগ 

মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজে উপদেষ্টা মহোদয় কর্তৃক বরাদ্দকৃত ২ লাখ টাকা অনুদান প্রদানে বাধা দিয়েছে স্থানীয় কুচক্রী মহলের বেশ কয়েকজন লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায় মধুখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রায় জন্মলগ্ন থেকেই দীর্ঘদিন যাবত মসজিদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছেন মোঃ বাবর আলীর সভাপতিত্বে মসজিদের সাধারন সম্পাদক মোঃ মহর আলী।কিন্তু এই কুচক্রী মহল যখন দেখে উপদেষ্টা মহদয়ের একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় এই অনুদান চলে আসতেছে, তখন এরা নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য, মোঃ সেলিম মন্ডল, মোঃ আবু হানিফ, মোঃ হাফিজার রহমান ও মোঃ মুঞ্জুর আলি, এই চার সদস্যের একটা নতুন কমিটি গঠন করে মুঞ্জুর আলিকে সভাপতি ও আবু হানিফ কে সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক এ একাউন্ট করে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বরাবর অনুদান প্রদান বন্ধ করার জন্য দরখাস্ত দেন।
তথ্য সুত্রে জানা যায় মসজিদটির জায়গা ও জমি সভাপতি মোঃ বাবর আলী দের, মোঃ বাবর আলী বলেন এতদিন ধরে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছি এখন কেন আমরা অনুদানের টাকা লোপাটের চিন্তা মাথায় নিবো।
তবে পূর্বের কমিটি ও স্থানীয়দের মতে যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ সেহেতু এখানে ক্ষমতার লোভে উন্নয়ন মুলক কাজে বাধা না দেওয়াই উচিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page