October 9, 2026, 7:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের জন্য চীনা চিকিৎসক দলের সহায়তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিচ্ছে সফররত সফররত চীনা চিকিৎসক দল।

উহান থার্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি শনিবারও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি চিকিৎসা কার্যক্রমেও তারা সরাসরি সহযোগিতা করছেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনের পেশাদার চিকিৎসকরা ক্ষতস্থানের সংক্রমণ প্রতিরোধ এবং পোড়া ও ট্রমাজনিত রোগীদের নিয়মিত যত্নে উন্নত পদ্ধতি সম্পর্কে  স্থানীয় চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি তারা আহতদের অবস্থা পর্যবেক্ষণ, ক্ষত পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন এবং আর্টেরিয়াল পাঙ্কচার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।

এ ছাড়াও দলটি রোগীদের সেবা প্রদানের সময় অস্ত্রোপচার সংক্রান্ত পরামর্শ ও বিশেষজ্ঞ সহায়তা দিয়েছে।
আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন হিসেবে চীনা চিকিৎসক দলটি আহতদের চিকিৎসায় যুক্ত সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গেও পরামর্শ সভা করেছে।

‘বাংলাদেশের আহতদের চিকিৎসায় চীন সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত,’ বলেও বিবৃতিতে উল্লেখ করেছে চীনা দূতাবাস।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page