October 17, 2026, 8:57 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ ; রাশিয়ার ওপর ‘অর্থনৈতিক চাপ’ বৃদ্ধি নিয়ে ইইউ প্রধান ও ট্রাম্পের মধ্যে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরও শক্ত চাপ প্রয়োগের অতিরিক্ত পদক্ষেপ নিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন।
ইইউ প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘অতিরিক্ত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে।’
ইইউ নির্বাহী শিগগির ২০২২ সালে ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজের জন্য তার প্রস্তাব উপস্থাপন করবেন।
তিনি বলেন, এতে ক্রিপ্টো, ব্যাংক ও জ্বালানি লক্ষ্য করে ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প মস্কোকে শাস্তি দেওয়ার আগে মিত্রদের রাশিয়ার তেল কেনা বন্ধ করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চীনের ওপর শুল্ক আরোপের কথাও বলেছেন।
২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইইউ ইতোমধ্যেই ২০২২ সালে ক্রেমলিনের ইউক্রেন হামলার পর রাশিয়ার বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করে দিয়েছে এবং ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সমস্ত তেল ও গ্যাস পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করছে।
ভন ডার লিয়েন ইঙ্গিত দিয়েছেন যে ব্রাসেলস দ্রুত পদক্ষেপ নিতে চাইছে।
তিনি লিখেছেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে আয়ের ওপর নির্ভর করে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি ইউক্রেনে রক্তপাতের জন্য অর্থায়ন করছে। এর অবসান ঘটাতে, ইউরোপীয় কমিশন রাশিয়ার জীবাশ্ম আমদানি দ্রুত বন্ধ করার প্রস্তাব করবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page