October 13, 2026, 5:27 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লুক্সেমবার্গ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো কয়েকটি দেশের সাথে যোগ দিবে বলে জানিয়েছে।

গাজায় প্রায় দুই বছরের অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের নিন্দা বৃদ্ধি পাওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

ব্রাসেলস থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সোমবার রাতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে’।

ফ্রিডেন বলেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক তা প্রমাণ করার জন্য ইউরোপ এবং বিশ্বজুড়ে এখন একটি আন্দোলন গড়ে উঠছে’।

‘এ কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সাথে যোগ দিতে চায়।’

ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামসহ দেশগুলো জানিয়েছে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

ইসরাইল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছেন, এই পদক্ষেপ হামাসকে ‘উৎসাহ’ দিয়েছে।

এএফপি’র সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরাইলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়েছিল। ওই হামলায় ১,২১৯ জন বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছিল।

জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য বলে মনে করা হয় এমন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসর্ইালের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে ৬৪,৯০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের তদন্তকারীরা গতকাল মঙ্গলবার ইসরাইলকে ‘ফিলিস্তিনিদের ধ্বংস করার’ লক্ষ্যে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উস্কানির জন্য দায়ী করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page