August 19, 2026, 9:33 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় ঠেকাতে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করার ঘোষণা করেছেন। বিশেষ করে এইচ-১বি ভিসার জন্য তিনি ফি বাড়িয়েছেন।

ভারত থেকে আসা কর্মীরা ব্যাপকভাবে এই ভিসাটি ব্যবহার করেন বলে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

এইচ-১বি ভিসার ওপর নতুন করে বাড়ানো এই ফি ট্রাম্পের বৃহত্তর দমন-পীড়নের অংশ। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক চাপ শুরু করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ভিসার খরচ এখন এক হাজার ডলারের নিচে, যা এক লাখ ডলারে উন্নীত করা হচ্ছে।

এই পদক্ষেপের খবর প্রথম ব্লুমবার্গ নিউজ কর্তৃক প্রকাশিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর লটারি পদ্ধতিতে ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করে। প্রায় তিন-চতুর্থাংশ ভিসা ভারতীয়রা পেয়ে থাকেন।

বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের ওপর নির্ভর করে, যারা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয় অথবা দুই দেশের মধ্যে আসা-যাওয়া করে।

ট্রাম্পের সাবেক মিত্র ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা এইচ-১বি ভিসার ওপর কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের চাকরির শূন্যপদ পূরণের জন্য পর্যাপ্ত স্বদেশী প্রতিভা নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page