February 18, 2026, 5:10 am
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না : ভারতীয় সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘অপারেশন সিঁদুর ১.০’র সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

‘পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে’, যোগ করেন ভারতীয় সেনাপ্রধান।

এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’

প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।

এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page