October 12, 2026, 9:05 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার বিরুদ্ধে কলম্বিয়ার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট শনিবার আমেরিকার বিরুদ্ধে তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং একজন জেলেকে হত্যার অভিযোগ এনেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মার্কিন বাহিনী আরেকটি হামলা চালিয়েছে।

ট্রাম্প একটি নজিরবিহীন সামরিক অভিযান চালাচ্ছেন।

তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য হল, ল্যাটিন আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের সরবরাহ বন্ধ করা।

ওয়াশিংটন বলছে, তাদের অভিযানগুলো মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড় আঘাত।

তবে তারা এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যে নিহত ব্যক্তিরা মাদক পাচারকারী ছিলেন।

এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ‘এক্স’-এ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মার্কিন সরকারি কর্মকর্তারা আমাদের আঞ্চলিক জলসীমায় হত্যা করেছে এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। মৎস্যজীবী আলেজান্দ্রো ক্যারাঞ্জারের সঙ্গে  মাদক পাচারকারীদের কোনও সম্পর্ক ছিল না এবং তার দৈনন্দিন কাজ ছিল মাছ ধরা।

ক্যারাঞ্জার সেপ্টেম্বর মাসে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন। তখন তিনি ক্যারিবীয় সাগরে মাছ ধরছিলেন এবং তার পরিবারের সদস্যরা একটি ভিডিও ফুটেজ দিয়েছে, যা প্রেসিডেন্ট পেত্রো শেয়ার করেছেন।

বিশেষজ্ঞরা বলেন, এমন নির্বিচারে হত্যাকাণ্ডগুলো অবৈধ। এমনকি যদি তা নিশ্চিত মাদক পাচারকারীদের লক্ষ্য করেও চালানো হয়।

পেত্রো মার্কিন হামলার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page