October 12, 2026, 7:56 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পুতিনের ওপর চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে : ট্রাম্প 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃত্বের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের ক’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি (শি) পুতিনের ও বড় প্রভাব রাখতে পারেন। দেখুন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। খুব শক্তিশালী নেতা। বিশাল দেশ। হ্যাঁ, তার বড় প্রভাব থাকতে পারে। আর আমরা অবশ্যই রাশিয়া ও ইউক্রেন বিষয়ে আলোচনা করবো।’

পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভর করে ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে বারবার হতাশ হয়েছেন তিনি।

বুধবার ট্রাম্প বলেন, ‘প্রতিবার পুতিনের সঙ্গে আমার ভালো আলোচনা হয়, কিন্তু তারপর আর কিছুই এগোয় না।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। তবে মঙ্গলবার তিনি সেই বৈঠক বাতিল করেন। বলেন, ‘আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।’

মস্কোর সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। এটি বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন ট্রাম্প।

তবে রুশ নেতাকে একঘরে করে রাখার পশ্চিমা নীতি থেকে ট্রাম্প সরে আসলেও এখন পর্যন্ত শান্তিচুক্তির পথে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page