June 20, 2026, 3:24 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

তুরস্ক উপকূলে ইজিয়ান সাগরে নৌকাডুবিতে ৭ অভিবাসীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের বোডরুম শহরের অবকাশ যাপন কেন্দ্রের কাছে ইজিয়ান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে সাতজনের প্রাণহানি ঘটেছে।

আজ শুক্রবার তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, নৌকাডুবির পর একজন সাঁতরে তীরে উঠেছে এবং আরেকজনের সন্ধানে অভিযান চলছে।

বোডরুম শহরটি গ্রিসের কস দ্বীপের কাছে অবস্থিত। ইউরোপীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টাকারীদের কাছে এটি পছন্দের পথ। তবে, এই পথে যাত্রাকালে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page