September 9, 2026, 3:20 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার একমাত্র শলক কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জুরাছড়ি উপজেলা সেনাবাহিনী জোনের পক্ষ থেকে আজ রোববার এ সংবর্ধনা প্রদান করা হয়। সকালে যক্ষ্মাবাজার ক্যাম্পে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান।

এ সময়  ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, যক্ষ্মাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অন্যান্য কমান্ডাগণ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেস চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদ্যুমা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজ এর অধ্যক্ষ রোকসানা জাহান সুমি, শলক কলেজ পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কোনো বিকল্প নেই। দুর্গম পাহাড়ি এলাকায় অপ্রতুল সুযোগ সুবিধার জন্য এটা কষ্টকর হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাহাড়ি জনপদের উন্নয়নের স্বার্থে। এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে জুরাছড়ি জোনের পক্ষ থেকে ক্রেস্ট ছাড়াও নতুন বই ও পড়ালেখার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page