October 29, 2026, 3:41 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে রেল লাইন-মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ করেছে “রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

২৬ অক্টোবর রোববার সকালে ঝিনাইদহ শিশু একাডেমী প্রাঙ্গণে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞার নিকট স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি গ্রহনের সময় অতিরিক্ত সচিব বলেন, “ঝিনাইদহবাসীর জন্য দাবিসমূহ অত্যন্ত যৌক্তিক। দ্রুত এগুলো বাস্তবায়নের জন্য যথাযথ প্রচেষ্টা চালাব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা পিএএ, অধ্যক্ষ (অব.) মহব্বত হোসেন, জনতা ব্যাংকের এজিএম রকিবুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, অধ্যক্ষ (অব.) সাইদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও রেল লাইন-মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পিন্টু।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page