August 19, 2026, 4:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একের একের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল।

আল-শিফা হাসপাতালের বরাতে বলা হয়েছে, গাজার বেইত লাহিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে যে তারা এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ করা হচ্ছিল এবং এটি তাদের সেনাদের জন্য ছিল হুমকিস্বরুপ।

গত ১০ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একজন ইসরায়েলি সেনা নিহত হন। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১০৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে কয়েক ডজন হামাসের যোদ্ধা নিহত হয়েছে।

পরবর্তীতে ইসরায়েল বুধবার মধ্যরাতে জানায়, তারা যুদ্ধবিরতি আবার পর্যালোচনা করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page