July 21, 2026, 4:22 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত করলো প্রশাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর পোরশা উপজেলায় উদ্ধারকৃত ছয়টি বালি হাঁস অবমুক্ত করা হয়েছে।

আজ সকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের তৎপরতায় এ পাখিগুলো অবমুক্ত করা হয়।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে এ হাঁসগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটকে রেখে বিক্রির জন্য একজনের সাথে দরদাম চলছে। এমন তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালি হাঁস উদ্ধার করা হয়। পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে অবমুক্ত করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ ও ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page