August 27, 2026, 11:01 am
শিরোনামঃ
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান করলো ইরান যুক্তরাষ্ট্রে ২৭ বছর পর ২০২৮ সালে শুরু হতে যাচ্ছে ৯/১১ হামলার ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বক্সের সামনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বক্সের সামনের রাস্তায় গাছ ফেলে  ট্রাক থামিয়েে এবং ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফেরার পথে লোকজনের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে সংগবদ্ধ ডাকাতদল।

এ ঘটনাটি ঘটেছে গত রাত ১১ টার দিকে মহেশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি পুলিশ বক্সের সামনে।

ডাকাতির কবলে পড়া মেহেদী হাসান জানান, ১৪ নভেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে কোটচাঁদপুর থেকে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটর সাইকেল যোগে মোস্তফা ও আরিফুলকে সঙ্গে নিয়ে বাড়ী ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের সামনে রাস্তার উপর গাছ ফেলা দেখতে পাই। পরে ৩-৪ জন ডাকাত আমাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা আমাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তারা আরো জানান, একই স্থানে দাড়করানো দুটি ট্রাক থেকেই নগদ টাকা ও মোবাইল ফোট লুট করে নেয় ডাকাত দলটি।
পরে সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ডাকাতদলের ফেলে রাখা গাছটি সরিয়ে ফেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কারা এ ঘটনাটি ঘটিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page