October 29, 2026, 3:05 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ধানের শীর্ষে ভোট দিন ; আমি আপনাদের খাদেম হয়ে থাকবো : মেহেদী হাসান রনি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেছেন, আপনারা ধানের শীর্ষে ভোট দিবেন, আমি আপনাদের খাদেম হয়ে কাজ করবো। যেমনটি আমার বাবা দীর্ঘ ১৫ বছর আপনাদের খাদেম হয়ে এলাকার উন্নয়নের কাজ করে গেছেন। আমি আমার বাবার অদর্শেই বর হয়েছি। তাই আমি আমার বাবার মত করেই আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, আপনাদের মুল্যবান ভোটটি ধানের শীর্ষে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তি শালি করতে হবে।

১৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি এ কথা বলেন।

পান্তাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা দলের কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও উপজেলা যুবদলের আহবায়ক হাজী ফয়সাল আহাম্মেদ।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page