July 2, 2026, 7:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে আলোচনা সভা ট্যাক্স দেয় না সরকারের একাধিক প্রতিষ্ঠান ; ২৫ মন্ত্রণালয়ে চসিকের চিঠি জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে বেনাপোলে বিজিবির কাছে হস্তান্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে এসব বাংলাদেশিদের ফেরত পাঠায় বিএসএফ।

পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- হোসেন আলী (২৫), হাফিজুর রহমান (৩১), বাবলুর রহমান (৪২), আব্দুল হান্নান (৬০), তাইজুল ইসলাম (৪৩), আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯)। আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), তাহামিনা বেগম (৩০), জান্নাতুল বুশরা (০৪), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। এদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা বাংলাদেশি হোসেন জানান, তারা কর্মসংস্থানের উদ্দেশে ৫ থেকে ৭ বছর আগে থেকে ভারতে গিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি ভারত সরকার এসআইআর চালু করায় অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছেদ অভিযান শুরু করে। এতে তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা দেশে ফিরতে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা আরও জানান, যাদের ভোটার তালিকায় নাম নেই এমন সবাইকে উচ্ছেদ শুরু করেছে দেশটির প্রশাসন। ব্যাংকে হিসাবও বন্ধ করে দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে সবাই ফিরছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ তাদেরকে বিএসএফের নিকট হতে গ্রহণ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page