July 24, 2026, 2:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি 

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের গণমানুষের প্রিয় নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের সকল ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক ব্যাপক নির্বাচনী পথসভা করেছেন।

১৬ই নভেম্বর (রবিবার) দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রে কেন্দ্রে ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে আমরা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির  সভাপতি সাবেক চেয়ারম্যান’ শাহানুর আলম ও সাধারণ সম্পাদক’ খলিলুর রহমান বাবলুসহ স্থানীয় বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page