October 13, 2026, 6:43 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে ১০ হাজার ফোন জব্দ, ; ৩৪৬ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে মিয়ানমারের শ্বে কক্কো এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত এ এলাকা থেকে চক্রের সঙ্গে জড়িত প্রায় ৩৪৬ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া ও প্রতারণা পরিচালনার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় দীর্ঘদিন ধরে স্ক্যাম সেন্টার পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি বিদ্রোহী বাহিনীকে হটিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় এমন অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, শ্বে কক্কো এলাকায় কার্যক্রম পরিচালনার পেছনে চীনা-কম্বোডিয়ার বংশোদ্ভূত কথিত মূলহোতা শে ঝিজিয়াংয়ের প্রতিষ্ঠান ইয়াতাই জড়িত। শে ঝিজিয়াং ২০২২ সালে থাইল্যান্ডে গ্রেফতার হন এবং গত সপ্তাহে তাকে চীনে প্রত্যর্পণ করা হয়েছে। তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে। তার কোম্পানি ইয়াতাই আগে থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় ছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page