June 28, 2026, 6:48 am
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসারের মনিটরিং

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর পৌরসভার প্রায় ১৮ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের অগ্রগতি ও মান নিয়ে পৌরবাসীর মাঝে বিরল স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান (আরএবিআরসি) এর অধীনে স্থানীয় ঠিকাদার আমিরুল ইসলামের সার্বক্ষণিক তত্তাবাবধানে ৫,৭২৪ মিটার (প্রায় পোনে ছয় কিলোমিটার) ড্রেন এবং সাড়ে চার কিলোমিটার রাস্তা সংস্কার ঢালাইয়ের কাজ দ্রতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘ সময় অবহেলা ও নিম্নমানের কাজের অভিযোগের পর এবার দৃশ্যমান মানোন্নয়ন দেখে এলাকাবাসী জানান আগের মতো অভিযোগ নেই, এবার সত্যিকারের ভালো কাজ হচ্ছে। প্রকল্পে পঞ্চগড়ের বালি, দিনাজপুরের পাথর, এইচআরআরএম রড ও বসুন্ধরা ব্রান্ডের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

পৌরসভার প্রকৌশলী সোহেল রানা জানান, প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং করে মান নিশ্চিত করা হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার নির্মাণমানের প্রশংসা করে বলেন, পৌরবাসীর সুবিধাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে, মানের বিষয়ে কোনো ছাড় নেই।

তিনি আরও জানান, কাজের মান নিরবচ্ছিন্নভাবে তদারকির জন্য ৩ সদস্যের অতিরিক্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রকল্প ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল রানা, শফিক, এবং পৌরসভার সরকারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রতিদিনই মাঠে উপস্থিত থেকে কাজ পর্যবেক্ষণ করছেন। (আরএবিআরসি) এর সংশ্লিষ্টরা জানান, সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারি দক্ষতা দিয়েই সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, প্রকল্পগুলো শেষ হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে এবং নগরসেবায় আসবে দৃশ্যমান রূপান্তর।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page