October 13, 2026, 12:11 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সেনা ; সন্দেহভাজন হামলাকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হোয়াইট হাউসের কাছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের দুই সদস্য বুধবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনাটির পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশজুড়ে অপরাধ দমন অভিযানের মধ্যে এই হামলা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

মার্কিন গণমাধ্যম জানায়, অভিযুক্ত হামলাকারী একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো তার পরিচয় প্রকাশ করেনি।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার বলেন, এটি ছিল পরিকল্পিত হামলা এবং হামলাকারী একাই ছিলেন।

তিনি জানান, সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সিবিএস নিউজকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, হামলাকারীর বয়স ২৯ বছর এবং তিনি হ্যান্ডগান ব্যবহার করেছিলেন।

এনবিসি নিউজ জানিয়েছে, ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আহত দুই গার্ড সদস্যের অবস্থা সংকটাপন্ন। তারা ট্রাম্পের নির্দেশে দেশজুড়ে মোতায়েন থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের অংশ ছিলেন।

হামলার পর ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি ভুলবশত প্রথমে তাদের নিহত ঘোষণা করেন।

এই ঘটনা ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদ শুরুর পর কয়েকটি ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত শহরে সেনা মোতায়েনের পর গার্ড সদস্যদের ওপর সবচেয়ে বড় হামলা।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ন্যাশনাল গার্ডের ওপর সবচেয়ে গুরুতর হামলা।

জানুয়ারিতে তিনি ডেমোক্র্যাট শাসিত শহরে সেনা মোতায়েন শুরু করেছিলেন।

ফ্লোরিডার গল্ফ ক্লাবে থাকা ট্রাম্প হামলাকারীকে ‘পশু’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, সন্দেহভাজনও গুরুতর আহত, তবে তাকে কঠোর মূল্য দিতে হবে।

ফ্লোরিডায় গলফ ক্লাবে থাকা অবস্থায় ট্রাম্প হামলাকারীকে ‘পশু’ বলে আখ্যা দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, সন্দেহভাজনও গুরুতর আহত, তবে তাকে ‘কঠিন মূল্য দিতে হবে।’

সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাব সিএনএনকে বলেছেন, এই সৈন্যরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশিক্ষিত নয়। তিনি বলেন, ‘এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

কারণ, আমরা জানি না, তারা সশস্ত্র হামলার মুখে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।’

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page