October 9, 2026, 3:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে শিশু হৃদরোগ ইউনিট চালু করতে যাচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহীতে একটি শিশু হৃদরোগ ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (এনএইচএফ)।

রাজশাহীর ১০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের (এনএইচএফএইচআরআই) এই নতুন শিশু হৃদরোগ ইউনিট চালুর প্রাথমিক কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এনএইচএফ-এর বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম এবং নির্বাহী সদস্য এনামুল হক।

এছাড়া, হার্ট ফাউন্ডেশেনর সহ-সভাপতি হাসেন আলী এবং আজীবন সদস্য মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, এমদাদুল হক আজাদ এবং লিয়াকত আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এনএইচএফএইচআরআই-এর প্রধান পরামর্শক ও পরিচালক অধ্যাপক রইস উদ্দিন প্রতিষ্ঠানটির উন্নত সেবাসমুহ তুলে ধরেন এবং প্রস্তাবিত শিশু হৃদরোগ ইউনিটের গুরুত্ব ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ইউনিটটি চালু হলে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলার জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুরা আরো দ্রুত ও উন্নত চিকিৎসা পাবে।

সভায় জানানো হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত পাঁচতলা বিশিষ্ট এনএইচএফএইচআরআই ভবনে বর্তমানে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ উন্নত সেবা প্রদান করা হচ্ছে।

অধ্যাপক রইস উদ্দিন আরো জানান, আধুনিক প্রযুক্তি সংযোজন, দক্ষ জনবল বৃদ্ধি এবং বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংযুক্ত করার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আগামীতে হৃদরোগের সেবার মান আরো উন্নত করা যায়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page