August 27, 2026, 8:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার আসামি বাগেরহাটে থেকে গ্রেপ্তার করলো র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহে ইলেকট্রিক মিস্ত্রি মুরাদ হত্যা মামলার ১ নম্বর আসামি আলম মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

আজ বুধবার সকাল ৮টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের কাজেম মণ্ডলের ছেলে।
র‌্যাব-৬ জানায়, মিস্ত্রি মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডল বাগেরহাটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে মুরাদের সঙ্গে আলমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে গত শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ তার সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম সদর থানায় একটি হত্যা মামলা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page