August 19, 2026, 9:34 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

গ্রিসের উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষী বাহিনী।  কোস্টগার্ডের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন ।

কোস্টগার্ডের ওই মুখপাত্র আরো বলেন, একই নৌকা থেকে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নৌকাটি ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই লাশগুলোর ময়নাতদন্ত করা হবে।

গ্রিস রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইআরটি জানিয়েছে, ‘একটি নৌকা ডুবে যাওয়ায় বা আংশিকভাবে ভেঙে যাওয়ায় ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’

ক্রিটের আইরাপেট্রা শহরের মেয়র ম্যানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া লাশগুলোর সবাই ছিলেন তরুণ।

তিনি আরও বলেন, তাদের বহনকারী নৌকাটি দুই পাশ থেকেই ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে যাত্রীরা খুব ছোট একটি জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হয়।

গ্রিস কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিট থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌকাটি পাওয়া গেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page