October 20, 2026, 7:31 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৪২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যেতে মানতে হবে কঠোর নিয়ম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য নতুন একটি কঠোর নিয়ম কার্যকরের প্রস্তাব করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি)। ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে।

মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি) মঙ্গলবার একটি প্রস্তাব পেশ করেছে।

প্রস্তাব অনুসারে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের অচিরেই হয়তো বিগত পাঁচ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নথিতে সিবিপি জানায়, ভবিষ্যতে ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে। এর মধ্যে থাকবে সোশ্যাল মিডিয়াসংক্রান্ত তথ্য, গত ১০ বছরে ব্যবহৃত ইমেইল ঠিকানা এবং বাবা-মা, জীবনসঙ্গী, ভাইবোন ও সন্তানদের নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও আবাসিক ঠিকানা।

খবরে বলা হয়েছে, এই পরিবর্তনের জেরে সেই সব পর্যটকেরা প্রভাবিত হবেন, যারা ভিসা মওকুফ কর্মসূচির যোগ্য। এই কর্মসূচি অনুযায়ী ৪২টি দেশের নাগরিকেরা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন পেলে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন।

বর্তমানে ইএসটিএ আবেদন করার সময় যেসব তথ্য দিতে হয়, তার মধ্যে রয়েছে—একটি ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বাসার ঠিকানা, জরুরি যোগাযোগের তথ্য। এই অনুমোদনের মেয়াদ সাধারণত দুই বছর। আগেও চালু হয়েছে এমন নজরদারি।

সংস্থাটির এই উদ্যোগ একেবারে নতুন নয়। মার্কিন সরকার এর আগেও এইচ-১বি ভিসা (দক্ষ কর্মী) এবং শিক্ষার্থী ও গবেষক ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যম যাচাইয়ের নিয়ম চালু করেছে। এছাড়া সরকার একটি নতুন ২৫০ ডলারের ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ চালুর পরিকল্পনাও করছে, যদিও ভিসা মওকুফ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকরা এই ফি থেকে ছাড় পাবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page