September 21, 2026, 2:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলা হয়।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে।” তিনি আরও জানান, আহত হয়েছেন আরও ৬৮ জন।

রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বাহিনীটি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক অভ্যুত্থানের অনেক আগে থেকেই সক্রিয়।

বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page