February 14, 2026, 1:22 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি সংকটে প্রচণ্ড শীতে ঠান্ডা ঘরে বসবাস করছে ৪ কোটি ১০ লাখ ইউরোপীয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক এই প্রচণ্ড শীতের মৌসুমে ইউরোপীয় দেশগুলোতে ঘর গরম করতে না পারা মানুষের জীবনের অন্যতম সংকট হয়ে দাঁড়িয়েছে; সে কারণে জার্মানি ও ফ্রান্সের মানুষসহ লক্ষ লক্ষ ইউরোপীয় ঠান্ডা ঘরে বাস করতে বাধ্য হচ্ছে।

ইউরোপে জ্বালানি সংকট এই মহাদেশটির সবচেয়ে পুরনো সমস্যাগুলির মধ্যে একটি, যা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তীব্রতর হয়েছে। বহু সমস্যাগুলোর মধ্যে অন্যতম শীত ঋতুতে ইউরোপীয়দের ঘর গরম করতে না পারা এমন একটি সংকট যা তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ইউরোনিউজের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে এমন লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যারা তাদের ঘর যথেষ্ট গরম রাখতে পারে না এবং লাখ লাখ ইউরোপীয় ঠান্ডা ঘরে থাকতে বাধ্য হচ্ছে।

ইউরোনিউজ এই সংকটের বিশদ বিবরণ দিয়ে লিখেছে: “ইউরোপীয় ইউনিয়নের ৪ কোটি ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘর পর্যাপ্ত গরম রাখার সামর্থ্য রাখে না। যে তিন ভাগের দুই ভাগ মানুষ জ্বালানি সংকটে ভুগছে ইউরোপীয় ইউনিয়নের চারটি বৃহত্তম অর্থনীতির দেশে বাস করে। ঠান্ডা ঘরে বসবাস মানসিক চাপ বাড়া ছাড়াও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা পরিবেশ স্ট্রোক এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়।”

পরিসংখ্যানের মধ্যে, তুরস্ককে একটি ইউরোপীয় দেশ হিসেবেও বিবেচনা করা হয় এবং ৩৬টি দেশের মধ্যে, তুরস্কে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ জ্বালানি স্বল্পতায় ভুগছেন। ফ্রান্সে ৮০ লাখ এবং জার্মানিতে ৫০ লক্ষেরও বেশি মানুষ জ্বালানি সংকটে ভুগছেন এবং ঠান্ডা ঘরে বাস করেন।

ইউরোপীয় কমিশন জ্বালানি স্বল্পতার ৩টি প্রধান কারণ তালিকাভুক্ত করেছে। (ক)  উচ্চ জ্বালানি খরচ (খ) নিম্ন আয় এবং (গ) দুর্বল গরম করার ব্যবস্থা।

ইউরোপীয় কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে জ্বালানির দাম বেড়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page