June 28, 2026, 2:43 am
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে অনুপ্রবেশের অভিযোগে আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কয়েকজনকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানা যায়, মহেশপুরের  কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

একই সময়ে উথলী ও মেদিনীপুর বিওপি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এছাড়া বাঘাডাঙ্গা বিওপি এলাকায় আটক এক নারীকে মানবিক বিবেচনায় ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page