November 26, 2026, 4:56 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব বলছে, গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পু (২৯) ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

তিনি জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরবর্তী সময়ে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তারা ঘটনা উদঘাটনে অভিযান পরিচালনা করে।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জোবায়ের হোসেন পাপ্পু বারিধারা এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিতিত্তে সেখানে অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মোঃ জোবায়ের হোসেন পাপ্পু উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page