July 24, 2026, 7:58 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

‘দল নিষিদ্ধ-ব্যক্তি নয়’ ; লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ প্রসঙ্গে ইসি মাছউদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি’, এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিনে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। আপিলে দাবি করা হয়, নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।

শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী এ যুক্তি তুলে ধরলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।’

শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে এবং তা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের মাধ্যমে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার আইনি বাধা কাটল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page