April 20, 2026, 8:22 pm
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে দেওয়া যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট-এর রায়কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে রায় প্রদানকারী বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রায় ঘোষণা করে। ৯ বিচারপতির মধ্যে ৬ জন রায়ের পক্ষে মত দেন। রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন।

নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া বার্তায় ট্রাম্প লেখেন, “সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য ও সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর। তবে এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আগের চেয়ে আরও বেশি রাজস্ব আদায়ে কাজ করব।”

রায়ের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, আদালতের কিছু বিচারপতির মধ্যে দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসের অভাব রয়েছে। তাদের রায়ে দেশপ্রেম ও সংবিধানের প্রতি বিশ্বস্ততার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, শুল্ক আরোপের ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তার প্রশাসনের আলোচনা ছিল ‘খুবই বিনয়ী’ এবং আদালতের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে— এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে পুনরায় মহান করে তুলতে গত এক বছরে শুল্ককে কার্যকরভাবে ব্যবহার করেছি। আমার ক্ষমতায় আসার পর শেয়ারবাজার চাঙা হয়েছে। ডাও ও এসঅ্যান্ডপি সূচক উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে, যা অনেকের কাছেই কল্পনাতীত ছিল।”

ট্রাম্প আরও দাবি করেন, শুল্কনীতি জাতীয় নিরাপত্তা জোরদার করেছে এবং শক্তিশালী সীমান্ত ব্যবস্থার সঙ্গে মিলিত হয়ে দেশে ফেন্টানাইল প্রবেশ ৩০ শতাংশ কমিয়েছে।

তবে আদালতের রায়ের ফলে তার প্রশাসন এখন বিকল্প পথ অনুসন্ধান করবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page