September 21, 2026, 11:09 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে কী ভূমিকা রাখবেন সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন, “শুধু সমস্যার দিক তুলে ধরলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, শতভাগ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি বছরের বাজেটে এ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় তা নিয়ে আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।

৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই—এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। “আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেব না,”—বলেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page