October 10, 2026, 6:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক লাখ ৭৫ হাজার মিয়ানমারের মুদ্রাসহ তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হ্লাচিংথোয়াই মার্মা (২৪), উয়ইমং মার্মা (২৫), গরাইমং মার্মা (৩০) তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১ লাখ ৭৫ হাজার মিয়ানমারের মুদ্রাসহ তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। পরে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে অফিসিয়ালি বিজিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page