October 29, 2026, 11:11 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক 

স্টাফ রিপোর্টার  : ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাশ করার ঘটনায় প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহেশপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী হযরত (১৮)
ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, আটককৃত হযরত আলী মহেশপুর উপজেলার বাগদিরায়ার আইট গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও আসের আলী রাজু সামন্তা চারাতলা পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা জানান, ধর্ষনের ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ পর্যন্ত দুইজনকে আটক করা সম্ভব হলেও বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে
নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষরা ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি
দেওয়া হয় বলে জানায় ছাত্রীর পরিবার।
প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্তে মাঠে নামে।

মহেশপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) মেহেদী হাসান জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে প্রধান আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের দ্রæত আটকের অভিযান
অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page