July 21, 2026, 1:52 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে কথিত ‘হানি ট্র্যাপ’-এ ফেলে জিম্মি করে টাকা আদায় ও ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে মহেশপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মে শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলামকে একটি নারী নির্যাতন মামলায় আটক করে মহেশপুর থানা পুলিশ। তবে পরে ঘটনাটির নেপথ্যে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগ সামনে আসে।

অভিযোগ রয়েছে, নাটিমা ইউনিয়নের কুরিপোল এলাকার টালিখোলা পাড়ার ফিরোজের স্ত্রী তানিয়া খাতুন ব্যক্তিগত কাজের কথা বলে গত ২৫ এপ্রিল সাজ্জাদুল ইসলামকে তার বাসায় ডেকে নেয়। তার স্বামী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সাজ্জাদুল ইসলাম ঘরে প্রবেশ করার পর আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন যুবক তাকে জিম্মি করে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং জোরপূর্বক ১ লাখ টাকা ও স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও ঘটনাস্থলে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও ৭ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন সাজ্জাদুল ইসলামের ঘনিষ্ঠজনরা।

ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পরিকল্পনার অংশ হিসেবেই তানিয়া খাতুনকে দিয়ে মহেশপুর থানায় নারী নির্যাতনের মামলা দায়ের করানো হয়েছে বলে দাবি করছেন সাজ্জাদপন্থীরা। তাদের দাবি ব্ল্যাকমেল ও টাকা দাবির বিষয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ডও সংরক্ষণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম ।

এদিকে, ব্ল্যাকমেল ও জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে খালিশপুরের মাহবুবুর রহমান, মিজানুর রহমান ছোট ও ফিরোজকে করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ ওই নারী এর আগেও একই কৌশলে অন্য ব্যক্তিদের ফাঁদে ফেলে টাকা আদায়ের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিন ধরেই একটি চক্র পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এমন ফাঁদ পাতা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এক নারীর দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি করে টাকা আদায় ও ব্ল্যাকমেলের অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইন তার নিজস্ব গতিতে চলবে।”

এদিকে অভিযুক্ত তানিয়া খাতুনের বিরুদ্ধে এলাকাজুড়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ভিডিও লিংক : https://www.facebook.com/share/v/1CFUavHmnp/

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page