July 14, 2026, 12:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে বিজিবির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে চসিকের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন মাগুরার তিন সাংবাদিক মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; ২৭ বিদ্যালয় থেকে টাকা আদায়ের দাবি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী নারীর মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১২ মে মহেশপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের সদস্য কৃষান-কৃষাণী, উদ্যোক্তা, সরকারি অফিসারগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণসহ বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করেন।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ৮টি বিভাগে বিন্যাস্ত হলেও কৃষিতে সারা দেশ ১৪টি বিভাগে বিন্যাস্ত করা হয়েছে। যশোর আঞ্চলিক অফিসের অধীনে ৬টি জেলার মধ্যে ঝিনাইদহ জেলাটি সেরা।

তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে। এই স্কুলগুলোকে এখন সার্ভিস সেন্টারে রুপান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান কৃষিকে বানিজ্যিক কৃষিতে রুপান্তরিত করা হবে।

তিনি আরও বলেন, কৃষি পণ্যে কীটনাশক স্প্রে করে ১৪দিন পরে তা ভোক্তার কাছে পৌছানোর নিয়ম থাকলেও স্প্রে করে পরের দিনই বিক্রির জন্যে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মইনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আনিসুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।

কৃষাণ-কৃষাণীদের মধ্যে বক্তব্য রাখেন আজমপুরের জাহাঙ্গীর হোসেন, মাঠিলার কামরুজ্জামান, বাথানগাছির আফরোজা খাতুন ও সাংবাদিক লুৎফর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: হুমায়ন কবির।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page