July 21, 2026, 1:47 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ( ১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতারিম, ইমাম, মুয়াজ্জিন, চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. এস. এম. আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান, বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর, শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।

প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোরবানির চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে কোরবানি ও সময়মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page