September 25, 2026, 12:17 pm
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় নিজেদের সাবমেরিন সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। শনিবার (৩০ মে) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের নৌবাহিনী-প্রধান বলেন, ভারত মহাসাগরে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও বাইরের শক্তিগুলোর উপস্থিতি দিন দিন বাড়ছে। এ বিষয়ে আমরা পুরোপুরি সতর্ক রয়েছি। এই অঞ্চলে বাইরের শক্তির ক্রমাগত উপস্থিতি আমাদেরকে সহযোগিতার যুগ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার যুগে নিয়ে যাচ্ছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন-পাকিস্তানের যৌথ তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীতে চীনের তৈরি চারটি আধুনিক ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন যুক্ত হয়েছে।

 

এ প্রসঙ্গে অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, একটি পেশাদার নৌবাহিনী হিসেবে আমরা আশপাশের সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের সব কর্মকাণ্ডই হুমকি-সচেতন এবং সক্ষমতাভিত্তিক।

 

তিনি আরও জানান, ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’ (পি-৭৫আই) নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় শিগগিরই ছয়টি অত্যাধুনিক স্টেলথ সাবমেরিন এবং দুই শতাধিক যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত হবে। এসব জাহাজ ও সাবমেরিন দেশীয় প্রযুক্তি ও অর্থায়নে তৈরি করা হবে।

 

অ্যাডমিরাল ত্রিপাঠী জোর দিয়ে বলেন, আমরা আত্মনির্ভর ভারত নীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি না। আমাদের একমাত্র লক্ষ্য ইন্দো-প্রশান্ত অঞ্চলে ভারতের ন্যায্য স্বার্থ সুরক্ষা করা এবং এই অঞ্চলকে একটি স্থিতিশীল, মুক্ত, খোলা ও অন্তর্ভুক্তিমূলক এলাকা হিসেবে গড়ে তোলা।

 

এই উন্নয়নকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page