October 9, 2026, 7:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম খান মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে।

বৃহস্পতিবার (৪ জুন) তার মরদেহ উদ্ধার ও ঘটনায় জড়িত পাঁচজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান। এর আগে বুধবার রাত ১২টার দিকে উপজেলার কাউটেনগর মাছুয়া বিল থেকে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম খান মিন্টু উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা আমুয়াবাইদ এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি সংগ্রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বড় ভাই আব্দুল মান্নান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চামড়ী বাজার থেকে নিখোঁজ হন সাবেক যুবদল নেতা মিন্টু। এ ব্যাপারে পরদিন মিন্টুর বড় ভাই মো. আ. মান্নান ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দিবাগত রাতে ঘাটাইল থানা পুলিশ সংগ্রামপুর ইউনিয়নের মনপুরা সেতু সংলগ্ন মাইচা বিল নামক স্থান থেকে মিন্টুর মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশ সন্দেহ করে প্রথমে সোহেল রানাকে (৩৫) আটক করে এবং তার দেওয়া তথ্য অনুসারে আরও চারজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে মাইচা বিল থেকে মোহাম্মদ মিন্টুর মরদেহটি উদ্ধার করা হয়।

বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারবাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসি মোকছেদুর রহমান জানান, এই ঘটনায় জড়িত সোহেল রানাকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page