October 9, 2026, 10:11 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে : বিদ্যুৎমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সময় খুব বেশি হাতে নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎ খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে, যা আগের সরকারের সময় থেকে বহন করতে হচ্ছে। তবে এসব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও সে অনুযায়ী বিতরণ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়ে প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিল।

তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। মূল সমস্যা বিতরণ ব্যবস্থায়। এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page