June 14, 2026, 8:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবুঝ শিশুকে ফেলে ভাতিজার সাথে চাচির পলায়ন মদ-সিগারেটে কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় কান দিচ্ছে না সরকার : প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩টি চিঠি দিয়েছে ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ জন : যাত্রী কল্যাণ সমিতি বরগুনায় রাস্তার পাশে থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খুব কাছাকাছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় হামলায় রুশ অর্থনীতিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে : এলজিআরডি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই। এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই চীনের প্রতিনিধি আসবে। সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উন্নয়নে কাজ করতে চান এরজন্য তিনি শিশুদের আরও বেশি শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।’

অনুষ্ঠান শেষে অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page