November 26, 2026, 10:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনীয় হামলায় রুশ অর্থনীতিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইউক্রেন। অবরুদ্ধ ইউক্রেনের এই পাল্টা ও উপর্যুপরি ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অর্থনীতি ও সমাজব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে খোদ স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি রাশিয়ার নিজনেকাস্কের একটি অতি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলার দাবির পরই পুতিনের এমন নজিরবিহীন মন্তব্য সামনে এল। ক্রেমলিনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, এসব কাপুরুষোচিত হামলা রুশ সমাজে কোনো বিভেদ সৃষ্টি করতে পারবে না এবং দেশটির অর্থনীতি দ্রুতই এই সাময়িক ধাক্কা কাটিয়ে উঠবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলাগুলোর মূল লক্ষ্যবস্তু রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পাইপলাইনগুলো। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে ফ্রন্টলাইনে রুশ বাহিনীর অগ্রগতির গতি কিছুটা ধীর হওয়ায় কিয়েভের এই কৌশলী হামলাগুলো মস্কোর ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘এসব হামলা ইউক্রেনের ওপর রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে কোনোভাবেই থামাতে পারবে না। তারা আমাদের অর্থনীতির কিছুটা ক্ষতি করছে ঠিকই, তবে আমরা এটি দ্রুতই কাটিয়ে উঠব। মূলত আমাদের সমাজে বিভ্রান্তি ও বিভাজন তৈরি করাই এই হামলার মূল লক্ষ্য। তবে তারা যেভাবে চাচ্ছে, সেভাবে সফল হতে পারবে না।’

অন্যদিকে ইউক্রেনের সাফ কথা, রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের একের পর এক শহর ও জনপদ ধ্বংসস্তূপে পরিণত করছে। এর জবাবে রাশিয়ার মাটিতে এই হামলাগুলো সম্পূর্ণ ন্যায্য ও মোক্ষম প্রতিশোধ।

রাশিয়ার মূল ভূখণ্ডের পাশাপাশি ২০১৪ সালে অবৈধভাবে দখল করা ক্রিম উপদ্বীপেও হামলা জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে ক্রিমিয়ার সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি তেলবাহী ট্রাকগুলোকে লক্ষ্যবস্তু করায় উপদ্বীপটিতে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ক্রিমিয়ায় চলমান এই তীব্র জ্বালানি সংকটের কথা স্বীকার করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ (আইএসডব্লিউ) তাদের বিশ্লেষণে জানিয়েছে, ইউক্রেনের দূরপাল্লার ও মধ্যপাল্লার হামলার মধ্যে একটি নিখুঁত সমন্বয় রয়েছে। দূরপাল্লার হামলাগুলো রাশিয়ার জ্বালানি উৎপাদন ক্ষমতা গুঁড়িয়ে দিচ্ছে, আর মধ্যপাল্লার হামলাগুলো উৎপাদিত জ্বালানি পরিবহনের সক্ষমতাকে পঙ্গু করে দিচ্ছে।

এদিকে যুদ্ধের ময়দান থেকে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি এক বিবৃতিতে দাবি করেছেন, গত মে মাসে রাশিয়ার দখল করা ভূখণ্ডের চেয়েও বেশি এলাকা সফলভাবে উদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। এর ফলে ফ্রন্টলাইনে রাশিয়ার গত কয়েক মাসের একটানা অগ্রগতির ধারাপুরোপুরি উল্টে গেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page